কড়া নিরাপত্তায় শিরীন শারমিনকে আদালতে নেওয়া হয়েছে
ডিবি অফিস থেকে আদালতে আনা হয়েছে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে।মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টায় তাকে ঢাকার সিএমএম আদালতে এনে হাজত খানায় রাখা হয়েছে।
জানা গেছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে গ্রেপ্তার সংক্রান্ত শুনানি হবে। সংশ্লিষ্ট আদালতের হাজতখানার পুলিশ কর্মকর্তা মো. মোর্শেদ এতথ্য নিশ্চিত করেন।
আরও জানা গেছে, জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কছে ২ দিনের রিমান্ড আবেদন করবে ডিবি।
এর আগে, সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে তাকে আটক করা হয়।
এরপর, লালবাগ থানার বৈষম্য বিরোধী একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। উল্লেখ্য, রাজধানীতে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছয়টি মামলা রয়েছে।