লালসবুজ২৪.কম
ভোগান্তি কমতে শুরু করেছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৯ পিএম

রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এতে নেই আগের মতো সেই ভোগান্তি। শনিবার (২৫ এপ্রিল) বেশকিছু ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় এমন চিত্র।

তবে কোন কোন পাম্পে ছুটির দিনে গাড়ির লাইন দেখা গেলেও তা' আগের চেয়ে কম। চালকরা বলছেন, এখন আর তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না।

আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে থাকতে হতো, এখন তুলনামূলক কম সময়েই জ্বালানি তেল পাচ্ছেন গ্রাহকরা। ফুয়েল পাস ব্যবস্থা চালু হওয়ায় পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরে এসেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের পক্ষ থেকে জ্বালানি সরবরাহ বাড়ানো হয়েছে। ফলে সরবরাহ স্বাভাবিক হওয়ায় চাপও কমে এসেছে পাম্পগুলোতে।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com