লালসবুজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:৪৫ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ফুটবল খেলতে দেখা গেছে জাইমা রহমানকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই তার খেলার নৈপুণ্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, গোলবারের সামনে ডি-বক্সের কাছাকাছি অবস্থানে থাকা এক সতীর্থের কাছ থেকে বল গ্রহণ করেন তিনি। এরপর দক্ষতার সঙ্গে বল নিয়ন্ত্রণ করে সতীর্থের সঙ্গে পাস আদান-প্রদান করতে করতে সামনে এগিয়ে যান। পরে গোলরক্ষককে পরাস্ত করে বাঁ পায়ের শক্তিশালী শটে বল জালে পাঠান জাইমা রহমান।
তার এই দৃষ্টিনন্দন গোল সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের দৃষ্টি কাড়ে। অনেকেই তার ফুটবল দক্ষতা, আত্মবিশ্বাস এবং খেলাধুলার প্রতি আগ্রহের প্রশংসা করেছেন। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং প্রশংসায় ভাসছেন তিনি।