লালসবুজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:৪৪ পিএম
দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। সম্ভাব্য এ ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে রাত একটা পর্যন্ত সময়ের জন্য অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।